Logo
শিরোনাম

পদোন্নতি পেয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন

প্রকাশিত:রবিবার ০২ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

রবিবার (০২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাত জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।

তারা হলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মো. আনিসুর রহমান, ডিএমপির উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এছাড়াও পুলিশের বিশেষ শাখা এসবির পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

নিউজ ট্যাগ: হারুন-অর-রশিদ

আরও খবর