Logo
শিরোনাম

পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেভিড ম্যালপাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলতি বছরের জুন মাসের শেষে তিনি পদত্যাগ করবেন। তবে, পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে ঋণ দেয় তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস। এ ছাড়া বেশ কিছু বিষয়ে নিয়ে সম্প্রতি মার্কিন চাপে ছিলেন তিনি।

ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত। ট্রাম্পই তাকে এই পদে মনোনীত করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস।


আরও খবর