Logo
শিরোনাম

পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার বিশমাইল ঘোষপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে লিমন (২৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার শান্তিপুর (ভক্তিপুর) গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে রোমান(২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা থেকে দিগন্ত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল ৪টার দিকে ঘোষপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী লিমন ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও খবর