Logo
শিরোনাম

পি কে হালদার পালিয়েছেন বেনাপোল দিয়ে

প্রকাশিত:সোমবার ০১ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথে দেশত্যাগ করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।

সোমবার (১ মার্চ) ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে এ তথ্য জানিয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী ১৫ মার্চ এ বিষয়ে শুনানি হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, পি কে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল ৩টা ৪৭মিনিটে দেশত্যাগ করেন। দেশত্যাগের সময় পিকে হালদার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছেন।

নিউজ ট্যাগ: পি কে হালদার

আরও খবর