Logo
শিরোনাম

পি কে হালদারের বিরুদ্ধে দুদকের আরও ১০ মামলা

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে আরও দশটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে পিকে হালদারের সহযোগী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ ৪৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, পি কে হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে ১০টি আলাদা আলাদা মামলা অনুমোদন করা হয়েছে। ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই ১০ মামলা করা হবে। একই সঙ্গে পি কে হালদারের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণীর নোটিশ জারি করার অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পি কে হালদারের তদন্তের অংশ হিসেবে তার ৭ হাজার ৮০ শতাংশ জমিসহ একটি ১০ তলা ভবন জব্দে আদালত থেকে আদেশ পায় দুদক।

দুদকের এক আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।


আরও খবর