Logo
শিরোনাম

পিছিয়ে গেলো বাংলাদেশ-ভারত জেসিসি

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক পিছিয়ে গেছে। আগামী ৩০ মে জয়েন্ট কসনালটেটিভ কমিশনের বৈঠক দিল্লিতে হওয়ার কথা ছিল। এখন সেটি জুনের মাঝামাঝি করা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে বৈঠক হয়। ওখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে জেসিসি বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন নদী কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গতকাল শুক্রবার (২৭ মে) আসামে পৌঁছান। সেখান থেকে রবিবার তার দিল্লি যাওয়ার কথা ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি হবে সপ্তম জেসিসি বৈঠক। জুনের কবে নাগাদ বৈঠক হতে পারে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আশা করছি ১৮ জুন ওই বৈঠকটি হবে।

নিউজ ট্যাগ: জেসিসি

আরও খবর