Logo
শিরোনাম

পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই

প্রকাশিত:বুধবার ০৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সদ্য দায়িত্ব নেওয়া তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই।

নব নিযুক্ত শিক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে পিএইচডি আর মাস্টার্স  ডিগ্রির কোনো মূল্যই নেই।কারণ মোল্লাদের এসব ডিগ্রি না থাকলেও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই 'সর্বশ্রেষ্ঠ'।বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা এ খবর জানা গেছে।

তিনি বলেন, আজকের দিনে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, মাস্টার্স  কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই 'সর্বশ্রেষ্ঠ'।

গত সোমবার থেকে আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের পর্দার আড়ালে রেখে পাঠদান শুরু হয়েছে। 

আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে এর আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান।

তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও বলেছে, নারী শিক্ষার্থীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষকরা নেবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে। নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন।


আরও খবর