Logo
শিরোনাম

পিকনিক করতে না দেয়ায় গলায় ওড়না পেঁচিয়ে শিশুর আত্মহত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ায় নিলা (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবাল এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নিলা সোনাতলা উপজেলার চরপাড়া প্রামের লিটন সরকারের মেয়ে।সে তার বাবা-মায়ের সঙ্গে নামাবাল গ্রামে ভাড়া বাসায় থাকতো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। তার দাদার বাড়ি সোনাতলায়। সে সমবয়সীদের সঙ্গে পিকনিক করতে চাইলে তার মা ইচ্ছার বিরুদ্ধে তাকে শনিবার শাখারিয়াতে নিয়ে আসেন৷

এ নিয়ে বাবা-মার সঙ্গে তার অভিমান চলছিল। বাবা-মা দুজনই বাইরে কাজ করায় বাড়িতে সে একা থাকত। পুলিশের ধারণা আনুমানিক বিকেল ৩টা থেকে ৫টার যেকোনো এক সময় সে গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়। 

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩