Logo
শিরোনাম

পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

প্রকাশিত:শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফজরের নামাজ আদায় শেষে রেললাইন দিয়ে হেঁটে পাড় হচ্ছিলেন স্থানীয় কয়েকজন মুসল্লি।এসময় তাদের চোখে পড়ে রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে আছে।

কৌতূহল নিয়ে সেটি খুললে তারা বিস্মিত হন। পলিথিনে মোড়ানো ছিল এক নবজাতকের মরদেহ।পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। 

তিনি জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরইমধ্যে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়ন্তা তদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।


আরও খবর

মহানন্দায় কুমির আতঙ্ক

বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২