Logo
শিরোনাম

পঞ্চগড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত:সোমবার ০৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে রাশেদ (১১) ও আনিছ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেল থেকে নিখোঁজ হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাশেদ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের আবু তালেবের ছেলে ও আনিছ একই গ্রামের রহমত আলীর ছেলে।

সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা দুজন প্রতিবেশী। বিকেলে বাড়ির পাশে তারা খেলা করছিল। সন্ধ্যা হয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় দুই পরিবারের সদস্যরা তাদের গ্রামে খুঁজতে বের হন। পরে বাড়ির পাশে থাকা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও খবর