Logo
শিরোনাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জবেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত জবেদা বেগম একই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে বাড়ি হওয়ায় বিকেলে প্রয়োজনীয় কাজে রাস্তা পার হচ্ছিলেন জবেদা বেগম। একসময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধা। এদিকে ঘটনার পরপরেই ঘাতক চালক ও মোটরসাইকেলটিকে আটক করে স্থানীয়রা।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর