Logo
শিরোনাম

পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে আটকে রেখে গণধর্ষণ

প্রকাশিত:শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনার আটপাড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) অপহরণের পর বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ছাত্রীকে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রাম থেকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের আজিজুল (৩৫), তার স্ত্রী মনি আক্তার (৩০) ও একই গ্রামের লিমন মিয়া (২৮)।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, গত সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে আমার মেয়েকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করে। নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে আজিজুল ও তার সঙ্গীরা দলবেঁধে ধর্ষণ করে। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করে।

মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করি। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটপাড়া থানার ওসি উজ্জল কান্তি সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো পাঠানো হয়েছে।


আরও খবর

ছোট সতীনের কাছে হারলেন বড় সতীন

মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২