Logo
শিরোনাম

পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পোস্তগোলা ব্রিজে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- নোয়াখালির সেনবাগ উপজেলার গোলাম মোস্তফা ছেলে কামরুল হুদা (২৬) এবং বরিশাল বানাড়িপাড়া উপজেলার মুকুল মোল্লার ছেলে রাসেল (৩০)। তাদের একজন পিকআপের চালক এবং আরেকজন হেলপার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের সঙ্গে মোবাইল ফোন ও বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরও খবর