Logo
শিরোনাম

প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রকাশিত:সোমবার ০৫ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৪১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা পরবর্তী জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক, দক্ষ রেফারী ও ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে বারিশাল একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রয়েছে।

সোমবার আছরবাদ শহরের পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং মাগরিববাদ পৌরসভার খামকাটা নিজবাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।

এবং জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন উপজেলার আওয়ামীলীগসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, সুভাকাঙ্খী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজা নামাজে শরিক হন।


আরও খবর