Logo
শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। এসময় তারা শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের অনুরোধ জানান। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজর আনেন তারা।


আরও খবর