Logo
শিরোনাম

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এলেন জন কেরি

প্রকাশিত:শুক্রবার ০৯ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কেরি। জন কেরিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের নয়াদিল্লি হয়ে ঢাকায় পৌঁছেছেন জন কেরি। মূলত আগামী ২২-২৩ এপ্রিল বাইডেনস লিডারস সামিট অন ক্লাইমেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে আমন্ত্রণ জানানোর জন্যই জন কেরির ঢাকা সফর।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মাত্র কয়েক ঘণ্টার সফরে ঢাকায় আসা জন কেরি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন বাইডেনের এই বিশেষ দূত।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ রাজনীতিকের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঢাকাকে পাশে চায় ওয়াশিংটন। ঢাকাও এ ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ মুহূর্তে জন কেরির সফর আগামী ২২-২৩ এপ্রিল বাইডেনস লিডারস সামিট অন ক্লাইমেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে আমন্ত্রণ জানানোই মূল লক্ষ্য।


আরও খবর