Logo
শিরোনাম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার নামে মামলা

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর বাঘা উপজেলায় কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নামে মামলা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন। মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।


আরও খবর