Logo
শিরোনাম

প্রেমিকের মা-ভাই অপমান করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ০২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রেমিকের মা ও বড় ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরুভী আক্তার আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রুদ্রকর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুরুভী ওই গ্রামের জাহাঙ্গীর ওঝার মেয়ে।

সুরভীর মা ডলি বেগম জানান, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরুভী আক্তারের সঙ্গে সোনামুখী গ্রামের একই স্কুলের দশম শ্রেণির ছাত্র আল-আমিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সুরভীর পরিবার এ বিষয়টি জানত না।

সম্প্রতি এ বিষয়টি আল-আমিনের পরিবার জানলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে আল-আমিনের মা পারভিন বেগম ও বড় ভাই পারভেজ তালুকদার আজ স্কুলে গিয়ে সুরভীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করে। এ ঘটনায় সে অসুস্থতার কথা বলে স্কুল থেকে বাড়ি চলে যায়। পরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুরভী।

খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকে আল-আমিনের বাড়ির সবাই পলাতক রয়েছেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলের মা ও বড় ভাইকে গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর

নড়িয়ায় প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২