Logo
শিরোনাম

প্রিজনভ্যানে বাসের ধাক্কা, পুলিশসহ আহত ৯

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে প্রিজন ভ্যানে বাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য ৭ কয়েদি গুরুতর আহত হয়েছেন। আহতদের কারো নাম জানা যায়নি।

সোমবার (০৬ জুন) রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় সিরাজদিখান পরিবহনের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং কয়েদিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম আদালত থেকে আসামিদের নিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা দেয় প্রিজনভ্যানটি। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে বাম দিকে মোড় নেওয়ার পর সিরাজদিখান পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্বা দিলে প্রিজনভ্যানটি উল্টে যায়। বাসটি দ্রুত পালিয়ে গেছে।


আরও খবর