
ইন্দোনেশিয়ার পশ্চিম নিউ গিনির এক পাহাড়ি
আদিবাসীরা কিন্তু এই কাজ সহজেই করতে পারে। নির্মম এক প্রথা বটে! ধারণা করা হয়, বিশ্বের
সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতির মধ্যে তারা অন্যতম। তাদেরকে বলা হয় দানি উপাজাতি। এদের বেশ
কয়েকটি আজব রীতি রয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে করা খুবই কঠিন। অথচ তারা অবলীলায়
এসব কর্মকাণ্ড করতে পারে।
তবে তাদের এই প্রথা এতটাই ভয়ঙ্কর যে আপনার গা শিউরে উঠবে। এখানে প্রিয়জনদের
মৃত্যুতে নিজের আঙুল কেটে ফেলেন বাড়ির নারীরা। স্থানীয়ভাবে এই প্রথাকে ইকিপালিন বলা
হয়।
হিস্ট্রি চ্যানেলের একটি রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার বামিন শহরে
দানি উপজাতির প্রচুর সংখ্যক মানুষ বসবাস করেন। এই প্রজাতির ইকিপালিন প্রথার উপরে ইন্দোনেশিয়ার
সরকার বহু বছর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বয়স্ক নারীদের হাতের আঙুল দেখলেই
বোঝা যায় এখনও এই রীতি পালন করা হয়।
এই প্রজাতির মানুষরা বিশ্বাস করেন- প্রিয়জনদের কেউ মারা গেলে তার আত্মার
শান্তির জন্য পরিবারের নারীরা নিজেদের আঙুল কেটে দেয়। পাশাপাশি এর মাধ্যমে বোঝানো
হয় যিনি মারা গেছেন তার চলে যাওয়ার কষ্ট আঙুল কাটার কষ্টের কাছে কিছু না। আঙুল কাটার
জন্য পাথরের তৈরি ব্লেড ব্যবহার করা হয়। আবার কিছু ক্ষেত্রে ব্লেড ছাড়াই আঙুলে শক্ত
করে দড়ি বেঁধে দেওয়া হয়। এর ফলে যখন রক্ত ও অক্সিজেনের সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন
আঙুল নিজে থেকে কেটে পড়ে যায় ৷ কেটে নেওয়া আঙুল হয় মাটিতে পুঁতে দেওয়া হয় বা
পুড়িয়ে দেওয়া হয়।

