Logo
শিরোনাম

পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

প্রকাশিত:সোমবার ৩১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এ কে আব্দুল মোমেনের বক্তব্য অসৌজন্যমূলক উল্লেখ করে রোববার (৩০ অক্টোবর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরনের অসম্মানজনক মন্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। এমন মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে।

উল্লেখ্য, গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিকদের বলেছি, আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেনো এতো নিন্মমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।


আরও খবর