Logo
শিরোনাম

প্রতারণা করে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গ্রেপ্তার মশিউর

প্রকাশিত:বুধবার ০২ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতারণার ফাঁদে ফেলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মশিউর রহমান খান ওরফে বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে ৯২টি মামলা আছে বলে জানতে পেরেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সংবাদ সম্মেলন করে সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার মশিউর সংঘবদ্ধ অপরাধী চক্রের অন্যতম হোতা। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তার বাড়ি গোপালগঞ্জে।

প্রতারণার মাধ্যমে কীভাবে ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছেন, সে ব্যাপারে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গুগলসহ অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে মশিউর রহমানের সহযোগীরা। পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবণসহ বিবিধ পণ্য সরবরাহকারীদের সঙ্গে তার সহযোগীরা যোগাযোগ করে। সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের পেশাদারি আচরণে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ধরতে পারেন না ভুক্তভোগী ব্যবসায়ীরা। যেকোনো পণ্য কেনার পর তার ১০ থেকে ৩০ শতাংশ মূল্য পরিশোধ করতেন মশিউর রহমান। বাকি ৭০ শতাংশ মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করতেন।

পরে ব্যবসায়ীরা ব্যাংকে গিয়ে জানতে পারেন, মশিউর রহমান রহমান যে চেক দিয়েছেন, সেই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকে না। এরপর দিনের পর দিন টাকা না দিয়ে নানাভাবে প্রতারিত করেন মশিউর।


আরও খবর