
রাজধানীর পল্লবী থানার প্রতারণার মামলায় জয়যাত্রা
টিভির বার্তা সম্পাদক কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১অক্টোবর) কামরুজ্জামান তার আইনজীবীদের
মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ জসিম তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে
এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জয়যাত্রা টিভিতে চাকরি দেওয়ার নামে
টাকা নেওয়ার অভিযোগে প্রতারণার অভিযোগ এনে পল্লবী থানায় এক ভুক্তভোগী মামলা দায়ের করেন।
এ মামলার ৩নং আসামি বার্তা সম্পাদক কামরুজ্জামান।

