Logo
শিরোনাম

প্রথম দফায় শনিবার শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন

প্রকাশিত:শুক্রবার ২৬ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ধাপে ৩০টি আসনে শনিবার (২৭ মার্চ) শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়েছে ওই আসনগুলোর প্রচারণা। প্রথম দফা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে রাজ্য প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা সরাসরি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, পশ্চিম মেদিনীপুরের এই সভা থেকে নির্বাচন কমিশন বিজেপির কমিশনে পরিণত হয়েছে। সে সঙ্গে কমিশনকে বিজেপির খুড়তুতো ভাই বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বিজেপি। এরই মধ্যে ভোট শুরুর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সদস্য সংখ্যা ৬ গুণ বেড়ে গেছে। ২০১৯-এ গেরুয়া শিবিরে বিধায়ক সংখ্যা ছিল ৬। এই মুহূর্তে তা বেড়ে হয়েছে ৩৬। তার কারণ হলো একাধিক বিধায়কের দল বদল।


আরও খবর