Logo
শিরোনাম

প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত:শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরার দেবহাটায় চতুর্থ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক শামসুজ্জামানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শামসুজ্জামান এলাহী বকস্ দাখিল মাদরাসার ক্রীড়া শিক্ষক ও দক্ষিণ কুলিয়ার বাসিন্দা।

সম্প্রতি দক্ষিণ কুলিয়ার এক দিনমজুরের প্রতিবন্ধী ছেলে ও একই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রকে মাদরাসা ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মাদরাসা শিক্ষক শামসুজ্জামান বলাৎকার করেন বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে শুক্রবার দুপুরে শামসুজ্জামানকে গ্রেফতার করে দেবহাটা থানা পুলিশ। এর আগেও শিক্ষার্থী বলাৎকারের একাধিক অভিযোগ আছে শামসুজ্জামানের বিরুদ্ধে।


আরও খবর

সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলো

শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২