
রাশিয়ার পররাষ্ট্র
মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার দশ
কূটনীতিককে বহিষ্কার করেছে।
এর আগে চলতি মাসের
শুরুর দিকে লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়া সম্মিলিতভাবে রাশিয়ান ১০ কূটনীতিককে বহিষ্কার
করেছিল। রাশিয়া বলছে, রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে তারা এই কূটনীতিকদের
বহিষ্কার করেছে।
এ দিকে চলমান
এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ৪০০ সৈন্য
নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা
নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ
জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

