
‘ইয়ং রেবেল’ হিসেবে
পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন। এবার ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন প্রভাস। আগামী
বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বর্তমানে বেশ
কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ চলছে। এর মধ্যে হেবি অ্যাকশন দৃশ্য রয়েছে। যা সিনেমাটির
বিরতির আগে ব্যবহার করবেন পরিচালক। আর একটি দৃশ্যের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করছেন
নির্মাতা প্রশান্ত নীল
গালতে ডটকম এক
প্রতিবেদনে জানিয়েছে, একটি অ্যাকশন দৃশ্যের জন্য পরিচালক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায়
২২ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ১২৬ টাকা) ব্যয় করছেন। এই দৃশ্যটি সিনেমাটির বিরতির পূর্ব
মূহুর্তে ব্যবহৃত হবে। ধারণা করা করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সেরা ইন্টারভ্যাল
দৃশ্য হতে যাচ্ছে।
গত বছরের জানুয়ারিতে
‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন-থ্রিলার
ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে
অভিনয় অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী
রাও প্রমুখ।

