Logo
শিরোনাম

পতেঙ্গায় এক লাখ ইয়াবাসহ আটক ৫

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নগরের পতেঙ্গায় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার নগরের পতেঙ্গা থানার পতেঙ্গা সী-বীচ মেইন পয়েন্ট ঘাটের অদূরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ট্র্যাভেল ব্যাগের ভিতর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো. নিজাম উদ্দিন (৩০), মো. আব্দুল মালেক (৫২),  মো. হাসান মিয়া (২১), মো. ওমর ফারুক (৪০) ও মো. ইমরান হোসেন (২০)।

তিনি আরও জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্ত এলাকা মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। বিভিন্ন কাজের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক পরিবহনের কাজ করে আসছিল তারা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ ট্যাগ: ইয়াবাসহ আটক

আরও খবর