Logo
শিরোনাম

পটিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর