Logo
শিরোনাম

পটিয়ায় অয়েল ট্যাংকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের পটিয়ায় জ্বালানি তেলবোঝাই ট্যাংকারের ধাক্কায় বাইসাইকেলে থাকা দুইজন নিহত হয়েছেন। পটিয়ার বাইয়ার দিঘী এলাকায় মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ২৪ বছর বয়সী মো. মামুন এবং ১৩ বছর বয়সী মো ইমন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

তিনি বলেন, পটিয়ার ভাইয়ের দিঘি এলাকায় বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন মামুন ও ইমন। সে সময় চট্টগ্রাম শহরমুখী একটি লরি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লরির চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।


আরও খবর