
সূচকের উত্থানের
মধ্য দিয়ে শেষ হলো দিনের লেনদেন। বৃহস্পতিবার
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।
এদিন ৬২ পয়েন্ট
বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ২৫৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ
সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৪৭ পয়েন্ট ও ১৫৯২ পয়েন্টে।
এ ছাড়া দিনটিতে
লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৭ কোম্পানির এবং কমেছে ১৭৭
কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২২টি
কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার
১৩১ পয়েন্টে।

