Logo
শিরোনাম

পটুয়াখালীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মোস্তফার বাড়ি গলাচিপা পৌর শহরে শান্তিবাগ এলাকায়, মামুনের বাড়ি গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামে ও রোমানের বাড়ি চালিতবুনিয়া গ্রামে। এ ছাড়া রাঙ্গাবালীতে মোর্শেদা বেগম (৪০) নামের এক নারী ও কুয়াকাটায় মারুক (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

গলাচিপা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর চরকাজল গ্রামে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন মামুন প্যাদা। হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় মামুন বাড়ির কাছে পুকুরপাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিলেন। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মোস্তফা হাওলাদারেরও মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে গলাচিপা উপজেলায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চরকাজল ইউনিয়নে মামুন প্যাদা ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২