Logo
শিরোনাম

পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জালনোটসহ যুবক আটক

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীয় গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জালনোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত খোকন রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, খোকন আন্তঃজেলা জালটাকার নোট বিক্রি ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬টি এবং ৫০০ টাকার ৩০৮টি জালনোট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে খোকন তার একাধিক সহযোগীর নাম প্রকাশ করেছে।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২