Logo
শিরোনাম

পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ০৭ অক্টোবর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে বায়োজিদ থানাধীন বায়োজিদ বোস্তামী (র.) মাঝারের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আজমীর হোসেন (১৮) নামে এক কিশোর মারা গেছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে বায়োজিদ থানাধীন বায়োজিদ বোস্তামী (র.) মাঝারের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন বায়োজিদ বোস্তামী আবাসিক এলাকা মুনাফের কলোনির বেলাল হাওলাদারের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বায়েজিদ বোস্তামীর (র.) মাজারের পুকুরে গোসল করতে নেমে এক কিশোর ডুবে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর