Logo
শিরোনাম

পুলিশে এসআই পদে নিয়োগ

প্রকাশিত:শুক্রবার ০৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশের ওয়েবসাইটে  এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের জন্য police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসআই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি। আর আবেদনকারীর বয়সসীমা ধরা হয়েছে ১৯ থেকে ২৭ বছর। অতিরিক্ত যোগ্যতা হিসেবে পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে। 

 

নিউজ ট্যাগ: পুলিশে নিয়োগ

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩