Logo
শিরোনাম

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ফের বাইকে আগুন

প্রকাশিত:শুক্রবার ২২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পলাশীতে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও রাইড শেয়ারিংয়ের এক চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন।

মামলায় ত্যক্তবিরক্ত হয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে নিজের ডিসকভার মোটরসাইকেলে আগুন দেন ইলিয়াস মিয়া (৪০) নামের ওই ব্যক্তি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, পাঠাও চালক ইলিয়াসের বিরুদ্ধে আগের দুটি মামলা ছিল। আজ আরও একটি মামলা দেয় সার্জেন্ট। তৃতীয় মামলার পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ওসি আরও বলেন, ইলিয়াসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি ১৩ বছর দেশের বাইরে ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল। করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেড় মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তিনি ঢাকায় আসেন। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি মেসে থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান।

নিউজ ট্যাগ: বাইকে আগুন

আরও খবর