Logo
শিরোনাম

পুলিশের সামনেই নিজের বাইকে আগুন দিলেন রাইডার

প্রকাশিত:সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা থেকে মাজহারুল ইসলাম:

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এক পাঠাও চালক নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিলেন। আজ সকালের দিকে ব্যস্ততম রাস্তায় মোটরসাইকেলে আগুন দেখে চলাচলকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পাঠাও চালক শওকত এখন পুলিশ হেফাজতে বাড্ডা থানায় আছেন বলে জানা গেছে।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শওকত নিজেই পাঠাও চালক। সকালের লিংক রোড এলাকায় পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময়, সে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেয়।


আরও খবর