Logo
শিরোনাম

পূর্ব ইউক্রেনে নতুন রুশ হামলার সতর্কবার্তা জেলেনস্কির

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে নতুন রুশ হামলা মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

বিবৃতিতে জেলেনস্কি বলেন, দনবাসে নতুন হামলার জন্য রুশ সেনাদের জমায়েত করা হচ্ছে। আমরা তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছি।’ এ ছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আরেক প্রধান শহর চেরনিহিভের চারপাশে রুশ সামরিক অভিযান কমানোর বিষয়ে রাশিয়ার বিবৃতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না। আমরা কোনো মিষ্টি কথামালায় বিশ্বাস করি না।

কিয়েভ ও চেরনিহিভের কাছাকাছি সামরিক তৎপরতা কমানোর কথা বলা রাশিয়ার ঘোষণাকে বিশ্বাস করার কোনো কারণ নেই বলে জানান জেলেনস্কি। কারণ হিসেবে জেলেনস্কি বলেন, রাশিয়া প্রতিশ্রুতি দেওয়ার এক দিন পরেই রুশ বাহিনী কিয়েভ ও চেরনিহিভে হামলা চালিয়েছিল।

এদিকে বিবিসি জানিয়েছে, দনবাস অঞ্চলে তীব্র রুশ হামলার পাশাপাশি ইরপিনেও মারাত্মক গোলাগুলির খবর পাওয়া গেছে।

ভলোদিমির জেলেনস্কি তাঁর ভূখণ্ড রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কোনো কিছুই ছেড়ে দেব না। আমরা আমাদের ভূমির প্রতি মিটারের জন্য, প্রতিটি মানুষের জন্য লড়াই করব।


আরও খবর