Logo
শিরোনাম

রাবাব ফাতিমাকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ

প্রকাশিত:শনিবার ১১ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থেকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হয়েছেন রাবাব ফাতিমা। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাবাব ফাতিমাকে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে এ নিয়োগের ঘোষণা দিয়েছেন।

এর আগে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচনে ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন এই বাংলাদেশী নারী।

জাতিসংঘের দেওয়া তথ্য বলছে, ১৯৮৯ সালে থেকে দীর্ঘ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদ এবং নিউ ইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন রাবাব ফাতিমা।

যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয় থেকে রাবাব ফাতিমা ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সমাজবিজ্ঞানে স্নাতক করেন এই নারী।


আরও খবর