Logo
শিরোনাম

রাজধানীর ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ৩১ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাট থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই চিকিৎসকের নাম ডা. সাবিরা রহমান। সোমবার (৩১ মে) দুপুরের দিকে কলাবাগানের ৫০/১ নম্বর বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার কারণ সম্পর্কে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আলামত সংগ্রহে ফরেনসিক টিম কাজ করছে।


আরও খবর