Logo
শিরোনাম

রাজধানীর জুরাইনে চিপসের কারখানায় আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার (৮ জুন) রাত ১১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে ১১টায় প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায় বলে জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার।

তিনি বলেন, রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আরও খবর