Logo
শিরোনাম

রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর লালবাগে শহীদনগর বউ বাজারের ৪নং গলিতে লাগা প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। 

তিনি বলেন, লালবাগে লাগা প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১২ ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। আগুন কারখানার ভেতরের মালামাল পুরে গেছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে পারিনি।


আরও খবর