Logo
শিরোনাম

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

প্রকাশিত:শনিবার ০৫ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল ৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সায়দাবাদ, মুগদা, গোলাপবাগ, মানিক নগর, গোপিবাগ, যাত্রাবাড়ি, ধলপুর এলাকাসহ আশেপাশের এলাকায় এই সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ শনিবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই বিষয়ে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা রেল সংযোগ লাইন টিটি পড়া হতে গোলাপবাগ পযন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল ৬ জুন রবিবার দুপুর ১টা হতে বিকাল ৫টা পযন্ত ৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় কমলাপুর রেলস্টেশন হতে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপন্কর রোড, আর কে মিশন রোড, গোপিবাগ, উত্তর, যাত্রাবাড়ি, ধলপুর এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একই সাথে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।


আরও খবর