Logo
শিরোনাম

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত:রবিবার ২৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মতিঝিল থেকে গাঁজাসহ তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) মতিঝিল থানার ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ পারভেজ, লিটন ও  রবিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন পারভেজ মিয়া, মো. লিটন মিয়া ওরফে মনা ও মো. রবিন হোসেন ওরফে নাদিম।

উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ পারভেজ, লিটন ও  রবিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও খবর