Logo
শিরোনাম

রাজধানীতে বাসে চেকার ও ওয়েবিল বাতিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে স্টপেজে স্টপেজে বাসে চেকিং বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এখন থেকে ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচল করা কোনো বাস থামিয়ে আর চেকিং করা হবে না। পাশাপাশি কোনো বাসের ওয়েবিল থাকবে না। এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত বন্ধ রাখা হবে বাসের দরজাও। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামানোর নির্দেশনাও দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার এ সভা হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞতিতে বুধবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,  বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবারের জরুরি সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় উপস্থিত ছিলেন ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি। তাছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও এতে অংশ নেন।

সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়। তা হলো বিআরটিএর তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা।

নিউজ ট্যাগ: ওয়েবিল বাতিল

আরও খবর