Logo
শিরোনাম

রাজধানীতে বাসের চাপায় নারীসহ ২ সিএনজি আরোহী নিহত

প্রকাশিত:রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (১৯ ডিসেম্বর) এ দুঘটনা ঘটে। নিহতরা হলেন, যাত্রী ফাতেমা আক্তার পান্না (৪০) ও চালক মো. স্বপন (৩৫)। আহত হয়েছেন, ফাতেমার দুই ছেলে সাকিব (১৫) ও শাকিল (১২)। মৃত ফাতেমার স্বামী দুবাইপ্রবাসী শাহ আলম কুমিল্লার বরুড়ার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, গত দু’দিন আগে ফাতেমা আক্তার দুই ছেলেকে নিয়ে তার খালাতো বোনের বাড়ি সানারপাড় এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সিএনজি অটোরিকশা যোগে তার বড় বোন শিল্পীর বাসা দক্ষিণখানে যাচ্ছিলেন। তারা খিলগাঁও বনশ্রী এলাকায় পৌঁছালে অসীম পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর অটোরিকশা চালক মো. স্বপনকেও (৩৫) মৃত ঘোষণা করা হয়। আহত দুই সহোদর সাকিব ও শাকিল চিকিৎসাধীন।

এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল আলম বলেন, এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে, বাসটিকেও জব্দ করা হয়েছে।

নিউজ ট্যাগ: বনশ্রী

আরও খবর