Logo
শিরোনাম

রাজধানীতে চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জয়দেব কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত পৌণে ১০টার দিকে নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বলেন, জয়দেব কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে সদ্য লেখাপড়া শেষ করেছেন। তিনি মেসে থাকতেন। সেখানে খাটের নিচে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ। মূলত, তার মরদেহের গন্ধ ছড়িয়ে পড়লে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।’

তিনি আরও বলেন, তাকে (জয়দেব কুমার দাস) হত্যা করা হয়েছে, না কি তিনি আত্মহত্যা করেছেন- তা জানতে আমরা তদন্ত করছি। আমাদের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ওই মেসে আর কেউ ছিল কি না, তাদের সম্পর্কেও খবর নিচ্ছি আমরা।’

রাসেল পারভেজ বলেন, জয়দেব কুমার দাসের গ্রামের বাড়ি দিনাজপুর। পরিবারের লোকজন এলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে কি না, সে সিদ্ধান্তও পরিবারের। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিউজ ট্যাগ: লাশ উদ্ধার

আরও খবর