
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি অমিত ও সোহানকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৫ মে)
সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর
অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহজুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, মামলার প্রেক্ষিতে
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া ও রসুলপুর এলাকায়
অভিযান চালিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. রাজু আহম্মদ অমিত (১৯) ও নিয়াজ আহাম্মদ
সোহান (১৯) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

