Logo
শিরোনাম

রাজধানীতে দুপুরেই নেমে এলো সন্ধ্যা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৪৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কয়েকদিন বিরতি দিয়ে দেশে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়ছে। যার ধারাবাহিকতায় বৃষ্টিপাত হচ্ছে রাজধানীতেও।

মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে রোদের উজ্জলতা না থাকলেও মেঘ ছিল না। কিন্তু দুপুরেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ঢাকা। পুরো আকাশজুড়ে নেমে আসে সন্ধ্যার আঁধার। তারপর নেমে আসে বৃষ্টি। তবে মেঘের তুলনায় বৃষ্টির তোড় কিছুটা কম

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে আগামী তিন দিন।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে

নিউজ ট্যাগ: রাজধানী

আরও খবর