Logo
শিরোনাম

রাজধানীতে গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রাকচাপায় খাদেমুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন।

খাদেমুল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, আমরা ভ্রাম্যমাণ ডিউটিতে ছিলাম। খাদেমুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মোটরসাইকেলযোগে খাদেমুল মিরপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকচালক তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। ট্রাক ও চালককে শনাক্ত করা যায়নি।

এসআই জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। খাদেমুল ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 


আরও খবর